সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০.০৪ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আজ শনিবার ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

বিকেলে সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৫৭০ দশমিক ০৭ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২ হাজার ৭৬২ দশমিক ২৭ কোটি টাকা ব্যয়ে আরো ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা ময়মনসিংহ উৎসবের নগরীতে পরিণত হয়। পুরো শহরকে শেখ হাসিনার প্রতিকৃতি এবং রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, ৫০ শয্যা বিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ১০০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন রক্ষা বাঁধ নির্মাণ, নতুন সদর উপজেলা পরিষদ হাসপাতাল, হালুয়াঘাটে গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন- শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ।

এছাড়াও, ভিত্তিপ্রস্তর স্থাপন করা উন্নয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল, রোজী জামাল হল, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট ৫তলা ছাত্রী হোস্টেল ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে ময়মনসিংহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত ১৪ বছরে জেলায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।

অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন ময়মনসিংহের সাধারণ মানুষ ভোগ করছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতাল থেকে ১০০০ শয্যায় উন্নীত করা ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি।

প্রধানমন্ত্রী ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ শয্যায় উন্নীত করেছেন।

শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহের মানুষ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা ও চিকিৎসা সেবা পাচ্ছেন।

শেখ হাসিনা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিং এবং ময়মনসিংহকে একটি বিভাগ ও সিটি কর্পোরেশন করার জন্য স্থানীয় জনগণের সব দাবি পূরণ করেছেন।

তথ্যসূত্রঃ বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com