সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

 ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জেলার গজারিয়া উপজেলার বক্তারকান্দি নামক স্থানে রোববার ভোরে কাভার্ডভ্যান ও বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুইযাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- প্রবাসী মোমেনের ভগ্নিপতি দুলাল মিয়া (৬০) ও মোমেনের ভাতিজা নিহত শিশু মোহাম্মদ হোসাইন (১০)। সৌদি প্রবাসীসহ অপর চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়ায় হাইওয়ে ফাঁড়ির এস আই রিয়াদ হোসেন জানান, সৌদি থেকে দেশে ফেরা মোমেন মিয়া (৩৫) এয়ারপোর্টে থেকে মাইক্রোবাসে করে পরিবার পরিজনের সঙ্গে কুমিল্লার তিতাসের উত্তর বলরামপুরে বাড়িতে যাচ্ছিলেন। গজারিয়া উপজেলার বক্তারকান্দি নামক স্থানে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি ছিটকে ডিভাইডারের উপর দিয়ে ঢাকাগামী লেনে গিয়ে পড়ে। এই সময় ঢাকামুখী শান্তি পরিবহনের দ্রুত গতির বাস মাইক্রোটিকে দ্বিতীয় দফায় ধাক্কা দেয়। পিকনিকের ৪০ যাত্রী নিয়ে বাসটি এই সময় গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের গাছের সাথেও ধাক্কা খায়। বাস যাত্রীরা সকলে অক্ষত আছেন। তাদের অন্য একটি বাসে করে গন্তব্যে পাঠানো হয়েছে।
মাইক্রোবাসে থাকা প্রবাসী মোমেনের ভাগ্নি আফরিন (১০) সুস্থ আছেন। তবে মোমেন এবং ছোটভাই আক্তার হোসেন (৩০) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ কাভার্ডভ্যান ও বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। আর বিধ¦স্ত মাইক্রোবাসটি ও পুলিশ জব্দ করেছে।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com