সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সীতাকুন্ড উপজেলায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৯.০২ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন।
উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক অক্সিজেন প্ল্যান্টে আজ বিকেল সাড়ে ৪ টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার সীমা অক্সিজেন প্ল্যান্টের ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে আগুন জ¦লতে দেখা যায়। অল্পক্ষণের মধ্যেই সীতাকু- ও কুমিরা ফায়ার স্টেশনের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ও আগুনে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিসের সীতাকুন্ড ইউনিট সূত্র জানায়, বিস্ফোরণে ও আগুনে নিহত ৫ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শামসুল আলম ও ফরিদ আহমদ।
বিস্ফোরণের সময় শামসুল আলম প্ল্যান্ট থেকে অল্প কিছু দূরে তার কাঠের দোকানে ছিলেন। বিস্ফোরণে প্ল্যান্টের একটি বড় লোহার টুকরা এসে তার গায়ে পড়লে তার মৃত্যু হয়। ফরিদ আহমদও মারা যান উড়ন্ত লোহার প্লেটের আঘাতে। তিনি একটি গাড়িতে বসে ছিলেন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।
বিস্ফোরণের কারণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে স্থানীয়রা মালিক পক্ষের গাফিলতিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র বলেছে, ঘটনার পরপরই দগ্ধ ও আহতদের এম্বুলেন্স ও বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে আনা হচ্ছে।
আহতদের মধ্যে ১০ জন হলেন, নারায়ণ দাশ (৬০), জসিম উদ্দীন (৪৩), মো. লিটন (৫০), ফেন্সি (২৮), মুজিবুর রহমান (৪০), আবদুল মোতালেব (৫২), প্রবেশ লাল শর্মা (৪৮), ইঞ্জিনিয়ার শাহরিয়ার (২৮), মো. আজাদ (২২) এবং গাড়ির চালক সোলেমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com