সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ২ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩, ৮.২৭ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। আরও এক যাত্রী নিখোঁজ রয়েছেন।নৌকাটি নবীনগর থেকে তিতাস নদী দিয়ে বাঁশগাড়ি যাওয়ার সময় সীতারামপুর সেতুর নিচে আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।

সিতারামপুর-মনতলা রুটে একটি সেতুর নিচে বুধবার বিকেলে নৌকাটি ডুবে যায়। পরে ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত্রি ও মাহমুদুল্লাহ নামে দুজনের মরদেহ উদ্ধার করে।

চিত্রা উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও বড়াইল গ্রামের প্রহল্লাহর মেয়ে। মাহমুদুল্লাহ রায়পুরা উপজেলা মির্জাচরের ফারুক মিয়ার ছেলে। সম্প্রতি হাফেজি পড়া শেষ করে তিনি একটি মসজিদে ইমামতি করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২০/২২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি নবীনগর থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি অভিমুখে যাচ্ছিল৷ সীতারামপুরে সেতুর নিচে এসে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়৷

রাত্রীর মা সন্ধ্যা রাণী বলেন, ‘মেয়েটা বেশ কিছুদিন দীর্ঘদিন ধরেই দাদুবাড়ি যেতে চাচ্ছিল। আজ সে স্কুল থেকে ছুটি নিয়ে দাদার বাড়ি দিকে রওয়ানা হয়। কিন্তু অতিরিক্ত যাত্রী ও চালকের অদক্ষতার কারণে অপর দিক থেকে আসা নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল সরকার স্থানীয়দের বরাতে জানান, নৌকাটি তিতাস নদী দিয়ে নবীনগর থেকে বাঁশগাড়ি যাওয়ার সময় সীতারামপুর সেতুর নিচে আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। পরে ডুবুরিরা দুজনের মরদেহ উদ্ধার করে। আরও একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা হচ্ছে। তল্লাশি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com