ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।২৪-শে ফেব্রুয়ারী শুক্রবার বিকালে অনুষ্টানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি। ১১-ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ জেলায় শুভ আগমন উপলক্ষে জনসভাকে সুন্দর-সাফল্য মন্ডিত করার লক্ষে বিশেষ পরামর্শ সভা করা হয়।এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাফির উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক লোক জমায়েত করার মধ্যদিয়ে জোরালো প্রচারণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।আলোচনা শেষে জননেতা আবদুছ ছাত্তার সাবেক এমপি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।