সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শতাব্দীর ২০ সালেই কেন ভয়ঙ্কর সব মহামারী!

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৪.৪৯ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রকোপে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ‘মহামারির চেয়েও ভয়ঙ্কর’ বলেই ব্যাখ্যা করেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বের এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৬৯৮।

তবে এই ঘটনাই প্রথম নয়, মানবজাতী এর আগেও এমন ভয়ঙ্কর পরিস্তিতির সম্মুখীন হয়েছে। এর আগেও বহুবার এমন ভয়ঙ্কর মহামারীর সম্মুখীন হয়েছে পৃথিবী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রত্যেক শতাব্দীর ২০ সালেই ফিরে আসে ভয়ঙ্কর সব মহামারী আর কেড়ে নেয় হাজার হাজার মানুষের প্রাণ।

২০২০-এর আগে ১৯২০ সালে ‘স্প্যানিস ফ্লু’-এর হানায় মৃত্যু হয় সারা বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষের। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫০ কোটি মানুষ।

এই ঘটনার ১০০ বছর আগে, ১৮২০ সালে মহামারির আকার নেয় কলেরা। এই কলেরায় মূলত আর্থিক ভাবে দুর্বল শ্রেণির মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। মূলত বন্যার পরই জলবাহিত পেটের অসুখে সে সময় প্রাণ হারান হাজার হাজার মানুষ।

১৮২০ সালের ঠিক ১০০ বছর আগে ১৭২০ সালে ফ্রান্সের মার্সেইতে প্রার্দুভাব ঘটেছিল প্লেগের। এই শহরে সে সময় মাত্র দু বছরের ব্যবধানে মৃত্যু হয় প্রায় ৫০ হাজার মানুষের। সারা বিশ্বের সে সময় প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল এই মহামারি।

চিকিত্সা ব্যবস্থা বর্তমানে অনেক উন্নত। উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। আধুনিক চিকিত্সা বিজ্ঞানের সহায়তায় হয়তো করোনাভাইরাসের সংক্রমণকে রুখে দেওয়া যাবে। তবে ১০০ বছর পর পর কোনও না কোনও মহামারীর ফিরে আসার পেছনে কোনও কারণ আছে কি? পুরোটাই কি কাকতালীয়!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com