সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মার্চে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪২ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে মার্চে    বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর আগামী ২৪ মার্চ প্রথম বাংলাদেশে আসছে দলটি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ দুই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে।

নানা গুঞ্জন থাকলেও সব দূর করে জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণে পূর্ণ শক্তির ইংল্যান্ড দলই আসছে বাংলাদেশে। দুই সংস্করণের দলেই আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার টম অ্যাবেলও। রাখা হয়েছে চোটের কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ফাস্ট বোলার জোফ্রা আর্চারকেও।

ইংল্যান্ডের ঘোষিত ওয়ানডে দলে আছেন―জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

জস বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড ঠাঁই পেয়েছেন।

পাকিস্তান সুপার লিগ ও কিছু ইনজুরি সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বেশ কিছু তারকা ক্রিকেটার পাচ্ছে না ইংল্যান্ড। পিসিএল খেলতে বাংলাদেশ সফরে আসছে না ওপেনার অ্যালেক্স হেলস। এ ছাড়াও ইনজুরির কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন।

১ ও ৩ মার্চ মিরপুরে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে আর ৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।

অন্যদিকে ৯ মার্চ চট্টগ্রামেই প্রথম টি-টোয়েন্টি আর ১২ ও ১৪ মার্চ মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে থ্রি লায়ন্সরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com