সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বন্ধ করা হচ্ছে ১৯১টি নিউজ পোর্টাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১.০৫ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

দেশের ১৯১টি অনলাইন পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল এবং ওইসব পোর্টালের লিংক বন্ধ করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৩৪৬টি অনলাইন সংবাদপত্র নিবন্ধিত হয়েছে। যার মধ্যে-১৬২টি অনলাইন নিউজ পোর্টাল, ১৬৯টি দৈনিক সংবাদপত্রের ১৬৯টি অনলাইন পোর্টাল এবং ১৫টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল রয়েছে।”

রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর মতো কর্মকাণ্ডের ভিত্তিতে ডোমেইন বরাদ্দ ১৯১ অনলাইন নিউজ পোর্টাল এবং লিঙ্ক বন্ধের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com