বাশার; ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খানের স্বরণে কবর জিয়ারত ও দোয়া করা হয়।২৪-জানুয়ারি মঙ্গলবার সকালে চরশিহারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।এছাড়াও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান। অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামীলীগের কমিটির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মি এমনকি পরিবারের লোকজন সহ আরো অনেকেই কবর যিয়ারত ও মুনাযাতে শরীক হন। শেষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খান উনার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।