সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬.৪৮ পিএম
  • ৮০১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের বিস্তার রোধে আজ ২০ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। শুক্রবার (২০ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “চিড়িয়াখানায় দর্শণার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ ২০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরণের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com