সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিউজিক ভিডিওতে প্রথমবার মিলন-রিয়া

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১২.১১ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ নতুন বছরে দ্বিতীয় গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। শুধু গানেই শেষ নয়, নিজেই হয়েছেন গানটির মডেল। আর মিউজিক্যাল ফিল্মে মিলনের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছে মডেল ও অভিনেত্রী রিয়া আক্তার।

মোহাম্মদ মিলনের ‘তুই কথা রাখলিনা’ শিরোনামের গানটি গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আর কে মিউজিক জোন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

সম্প্রতি ঢাকার অদূরে বিক্রমপুরের একটি রিসোর্টে মিউজিক্যাল ফিল্মের শুটিং শেষ হয়। প্রসেনজিৎ মণ্ডলের কথায় ও রিয়েল আশিকের সঙ্গীতায়োজনে ‘তুই কথা রাখলিনা’ শিরোনামের গানটিতে সুর এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন।মিউজিক্যাল ফিল্মটিতে মিলন ও রিয়া ছাড়া আরো অভিনয় করেছেন শেখ সাদী ও মুকুল জামিল।

গানটি সম্পর্কে মোহাম্মদ মিলন বলেন, ‘তুই কথা রাখলিনা’ একটি ফোক গান। ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক ভিডিওতে আমার সাতে সহ-শিল্পী হিসেবে ছিল রিয়া আক্তার। রিয়া অনেক কাজ করেছে তবে আমার সাথে প্রথম কাজ করেছে। আর আমি আশা করি এই গানটি দর্শকদের অনেক ভাল লাগবে। ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক ভিডিওটি দর্শক ইনজয় করবে।

মডেল ও অভিনেত্রী রিয়া আক্তার বলেন, আজ মিলন ভাইয়ের নতুন একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রথমবারের মত মিলন ভাইয়ের সাথে আমি মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছি। শুটিং চলাকালীন বেশ সহযোগীতা পেয়েছি মিলন ভাইয়ের কাছ থেকে। ত্রিভুজ প্রেমের গল্পের মিউজিক ভিডিওটি আসলে খুব ভাল হয়েছে।মিউজিক ভিডিওতে চিত্রগ্রাহক সানি খান ও বিএম সাইফুল ভাই অনেক সহযোগীতা করেছে। আমি আশা করি নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।

মিউজিক ভিডিওটির নির্মাতা বিএম সাইফুল বলেন, মোহম্মদ মিলন দেশের একজন জনপ্রিয় শিল্পী। অসাধারণ কথামালার গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছে মিলন নিজেই। মিউজিক ভিডিওতে মিলনের সাথে কাজ করেছে রিয়া আক্তার। সে খুব ভাল করেছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালভাবে নির্মান করার। এখন বাকীটা দর্শকদের হাতে।

ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক্যাল ফিল্মটি সানি খানের চিত্রগ্রহণে নির্মাণ করেছেন বি এম সাইফুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com