সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্টোকহোমে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ১০.৫৭ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুইডেনের রাজধানী স্টোকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে বিশ্বব্যাপী মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের অপমানের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম উল্লেখ করে- মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, যে কোন অবস্থাতেই  ধর্মের স্বাধীনতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিৎ।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সকল ধরনের উসকানি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com