সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে অবৈধ ট্রাক্টরের চাপায় প্রবাসীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬.৩৩ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী হোসেন আহম্মদের (৪০) মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার বেড়ির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থল পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রলি চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সৌপর্দ করে। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।
নিহত হোসেনের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, হোসেন ১৪ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে এসেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com