সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১১.০৪ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে নিজবাড়িতে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

এর আগে বীরমুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ।

বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের বাট্টা গ্রামে। বুধবার ভোরে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com