সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ৫১ টি সেবার মূল্য বাড়ালো

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ যানবাহন সংক্রান্ত ৫৩টি সেবার মধ্যে ৫১টি সেবার মূল্য বাড়িয়েছে। এরমধ্যে ১২টি সেবার মূল্য শতভাগের বেশি বেড়েছে।

১০টি সেবার ক্ষেত্রে নতুন ফি ঠিক হয়েছে। চালক ও বাস সংশ্লিষ্টদের দাবি, এতে বেড়ে যাবে পরিবহন খরচ। তবে বিআরটিএ বলছে, বর্ধিত ফি পরিবহন ভাড়ায় প্রভাব ফেলবে না।

বিআরটিএ-এর তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে সারাদেশে নতুন মোটরযান নিবন্ধন হয়েছে ৫ লাখ ২৩ হাজার। লাইসেন্স দেয়া হয়েছে ৭ লাখ ৮৪ হাজার।

যানবাহনের ফিটনেস নবায়ন করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার। বিআরটিএ গত অর্থবছরে বিভিন্ন ফি বাবদ গ্রাহকের কাছ থেকে আদায় করেছে ৪ হাজার ২০০ কোটি টাকার বেশি।

এ বছর বাড়ানো হলো ৫১টি সেবার ফি। গত ২৭ ডিসেম্বর সেবামূল্য বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত ফি অনুযায়ী পেশাদার লাইসেন্সের জন্য এখন গুণতে হবে ৪ হাজার ১৫২ টাকা। আগে যা ছিলো ২  হাজার ৫৪২ টাকা।

একইভাবে মোটরবাইকের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ১১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার ২৬৭ টাকা। ১ হাজার ৪০০ সিসির প্রাইভেট কার নিবন্ধন ফি ৪৯ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। ৫২ আসনের বাসের নিবন্ধন ফি বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। বাড়ানো হয়েছে আন্তঃজেলা পরিবহনের চলাচলের অনুমতির ফিও।

তবে বিআরটিএ বলছে, ২০১৪ সালের পর সেবার মূল্য আর বাড়ানো হয়নি। এ ৯ বছরে বিভিন্ন সেবা পরিচালনা ব্যয় বাড়লেও সেবা ফি বাড়ানো হয়নি। এবার যেসব সেবার ফি বাড়ানো হয়েছে তাতে পরিবহন ব্যয় খুব একটা বাড়বে না।

এই সেবা ফি বাড়ানোর ফলে গণপরিবহনের যাত্রী ভাড়ার কোনো প্রভাব পড়বে না বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com