সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৬.১৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মল্লিক মোঃ জামালঃ বরগুনার তালতলীতে সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও সাংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ তিন বছর পড়ে আজ রবিবার (১৫ জানুয়ারী) যুগ্ন-আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা ও যুগ্ন- আহ্বায়ক শামীম পাটোয়ারী সঞ্চালনায় এবং আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বেলা ১২টার সময় এই যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ জুলাই মো.মারুফ রায়হান তপুকে আহ্বায়ক ও মো.শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে জেলা যুবলীগের নতুন কমিটির নের্তৃবৃন্দরা।

যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হালদার।বিশেষ উপস্থিত হিসাবে থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মো.গোলাম কিবরিয়া শামীম,কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুম মিঠু।

আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের তালতলী উপজেলা শাখার সভাপতি মো.রেজবীউল কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো.তৌফিউজ্জামান তনু।জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন প্রমুখ।

যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি জনাব সুভাষ চন্দ্র হালদার বলেন,নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।আর এই উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্রকারী রোধ করতে পারবে না। তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com