সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামীকাল যু্‌বলীগের বর্ধিত সভাঃ তালতলীতে উৎসবমুখর পরিবেশ

  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১১.৪৮ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

 

যু্‌বলীগের বর্ধিত সভা……

 

মল্লিক মোঃ জামালঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে বরগুনার তালতলীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলার বাজারসহ ও ছালেহিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। নেতা ও পদ প্রত্যাশীদের ছবিসহ এসব ব্যানারে কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।

দীর্ঘ তিন বছর পড়ে আগামী রবিবার (১৫ জানুয়ারী) তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে যুবলীগের উপজেলা শাখা কমিটির সকাল ১০টার দিকে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।সকালে যুবলীগের আহ্বায়ক মো.মারফ রায়হান তপুর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ জুলাই মো.মারুফ রায়হান তপুকে আহ্বায়ক ও মো.শামীম পাটোয়ারীকে যুগ্ন-আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষনা করে জেলা যুবলীগের নতুন কমিটির নের্তৃবৃন্দরা।দীর্ঘ তিন বছর হলেও এখনো পুর্ণাঙ্গ হয়নি কমিটি।তিন বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে উঠেনি,তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।নতুন নেতৃত্ব আশাহত হয়ে পড়েছেন দীর্ঘদিন পর যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সাবেক ছাত্রলীগসহ বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

আগামীকাল রবিবার (১৫ জানুয়ারী) সকালে যুবলীগের বর্ধিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হালদার।বিশেষ উপস্থিত হিসাবে থাকবেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদির,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মো.গোলাম কিবরিয়া শামীম,কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুম মিঠু। আরো উপস্থিত থাকবেন
বাংলাদেশ আওয়ামীলীগের তালতলী উপজেলা শাখার সভাপতি মো.রেজবীউল কবির জোমাদ্দার ও
সাধারণ সম্পাদক মো.তৌফিউজ্জামান তনু।জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন প্রমুখ।

তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব মো. মারুফ রায়হান তপু বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে যুবলীগকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
যুবলীগের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। বর্ধিত সভা ও কেন্দ্রীয় নেতাদের এ সফরের উদ্দেশ্য তৃণমূল বা ওয়ার্ড পর্যায়ে যুবলীগের পরিচ্ছন্ন নেতাদের তুলে আনা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com