মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কারিগরি ত্রুটিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৩.১৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

কারিগরি ত্রুটিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। এ পর্যন্ত বাতিল হয়েছে ১৩শ’র বেশি ফ্লাইট, বিলম্বিত আরও ১৩ হাজারের।

স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন বিমান পরিচালনা নিয়ন্ত্রণ ব্যবস্থার কম্পিউটারে সমস্যা দেখা দিলে প্রায় দেড় ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয় বিমান উড্ডয়ন।

এরপর রাত ৯টার দিকে সমস্যা কাটিয়ে বিমান চলাচল শুরু হলেও ফ্লাইট সিডিউলে জট ভয়াবহ রূপ নেয়। বাড়তে থাকে বিলম্বিত ও বাতিল হওয়ার ফ্লাইটের সংখ্যা।

কর্তৃপক্ষ বলছে, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত একদিন সময় লাগবে।

এদিকে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। কানাডাসহ বিভিন্ন দেশেও বিলম্বিত হচ্ছে সিডিউল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com