সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কোন শক্তি বাংলাদেশে তৈরি হয়নি যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারবে। জনগণ সুফল পায় বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসে বলেও জানান তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার  বিকেলে একাদশ জাতীয় সংসদে ২১তম অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী যারা মজুদদারী, কালোবাজারি এবং যারা এল সি খোলা নিয়ে দুই নম্বরি করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং নেব। প্রয়োজনে আমরা আরো কঠোর ব্যবস্থা নেব। মানুষের কষ্ট যেন না হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিব। সারাবিশ্বে খাদ্যের দাম বাড়ার আভাস দিয়ে প্রধানমন্ত্রী সকলকে নিজ উদ্যোগে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। বলেন, দেশে লোডশেডিং যেনো না হয় সেজন্য কুইক রেন্টাল চালু রাখা হয়েছে। বলেন, বৈশ্বিক কারণে জ্বালানির দাম বাড়ায় দেশে বাড়ানো হয়েছে। সরকার ভর্তুকি দিয়ে জ্বালানির দাম সমন্বয় করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশে দুর্নীতি হচ্ছে না বলেই মেগা প্রকল্প সময়মতো শেষ হচ্ছে বলেও দাবি করেন সরকার প্রধান। তথ্য-প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এবং ই-গভার্নেন্স করতে বর্তমান সরকার সবধরনের কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক লাখ ১৬ হাজার ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com