সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ঘোষণা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৬.৪১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
নিরাপত্তার কারণে থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে সাত দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন। বুধবার ১১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্ট কাল ও থানচি উপজেলায় ১১ হতে ১৭ জানুয়ারি পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি এই দুই উপজেলায় নিষেধাজ্ঞা বলবত ছিল।বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকাল নিষেধাজ্ঞা জারি থাকার পর এবার যুক্ত হল থানচি উপজেলাও।

-ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com