সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিটিভির আয়োজন

  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১১.০৩ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। স্বাধীন দেশে ফিরে বাঙালির প্রাণের ভালবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এক মেইল বার্তায় জানা যায়, সকাল ১০টা ৩৫ মিনিটে থাকছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া’। বিশেষ কবিতা আবৃত্তি ‘তোমারই পদধ্বনি’ প্রচারিত হবে সকাল ১২ টা ২০ মিনিটে। বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এলে তোমার স্বাধীন বাংলায়’ প্রচারিত হবে দুপুর ১টা ০৫ মিনিটে। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিকাল ৩ টা ০৫ মিনিটে। ৬টা ২০ মিনিটে রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান ‘হৃদয়ের বাতিঘর’। ৮টা ৪০ মিনিটে থাকছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘কী দীর্ঘ প্রতীক্ষার পর এ মহামিলন’। ১০টা ২০ মিনিট থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। কবিতা পাঠের অনুষ্ঠান ‘ফিরে এলেন পিতা’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে। এছাড়াও অনুষ্ঠানের মাঝে-মাঝে প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিবেদিত ফিলার গান ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’, ‘জাতির পিতা মহান নেতা’, ‘বাংলার রক্তিম সূর্য ধন্য হলো’, ‘ফাঁসির মঞ্চ থেকে ফিরে এলে’,‘বাঙালি জাতি ভুলবেনা কখনো’,‘বিশ্বরাজনীতির ইতিহাসে দশ জানুয়ারি’,‘ তোমার জন্য কত পৃষ্ঠার লিখি বলো কাব্য’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ছন্দা চক্রবর্তী, রুম্মান তিথি, মাহমুদুল হাসান, তারিক মৃধা, পুষ্পিতা, আতিক, অনন্যা আচার্য, স্বরলিপি, ইউসুফ, রাজীব, সুস্মিতা ও শেলু বড়ুয়া। এ উপলক্ষে গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ উপলক্ষে বিটিভির অনুষ্ঠান তালিকায় রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। বিটিভিও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com