সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে সরকারি গাছ কাটার অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ১১.৩৬ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিলাম কিংবা বন বিভাগের অনুমতি ব্যতীত সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে রফিক হাওলাদারের বিরুদ্ধে। রফিক হাওলাদার (৪৮) উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম ঝাড়াখালী এলাকার আ.বারেক হাওলাদারের ছেলে।

জানা গেছে, পশ্চিম ঝাড়াখালী (শানুরবাজারের দক্ষিণ সড়ক) সড়কের দুই পারে অবস্থিত বাবলা ও শিশু মনি গাছ কামাল আকনের কাছে বিক্রি করেন এবং বিনা নিলামে ৮-১০ পিচ গাছ কেটে বেশ কয়েকটি টুকরো করে রফিক হাং। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকেরা উপস্থিত হয়ে গাছ কাটায় বাধা দেয়।

রফিক হাওলাদার বলেন, আমার চাষাবাদীয় জমির ফসল নষ্ট হওয়াতে গাছ কেটেছি। বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়ে তিনি বলেন, এ গাছ আমার লাগানো এবং কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু ও জেলা পরিষদের সদস্য আমাকে গাছ কাটা প্রসংঙ্গে প্রত্যায়ন দিয়েছে।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বাচ্চু মিয়া বলেন, রফিক হাওলাদার সরকারি গাছ কেটেছে। এভাবে মাঝে মাঝে অনেকেই গাছ কাটে। এগুলো নির্মূল করতে হলে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান মিয়াকে একাধিকবার কল করে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। অন্যদিকে বন বিভাগের অন্য একটি সুত্র নিশ্চিত করেছে ওই গাছ বন বিভাগের লাগানো। তবে রফিক নিজেকে গাছের মালিক দাবি করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বন বিভাগ মিলে এটির তদন্তের দায়িত্ব নিয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা পটুয়াখালী (আঞ্চলিক বন বিভাগ) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি গাছ নিলাম ব্যতীত কেউ কেটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ব্যবস্থা না নেয়ার কোনো সুযোগ নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com