সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কোন সংকটে নেই, সংকটে আছে বিএনপি : হানিফ

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৭.০০ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশ বা দেশের মানুষ কোন সংকটে নেই, সংকটে আছে বিএনপি।
তিনি বলেন, ‘যে দলের শীর্ষ দুই নেতা দন্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সেই দল তো সংকটেই থাকবে। তাই শান্তনা খুঁজতে দেশ সংকটে আছে বলে তারা অপপ্রচার করছে।’
আজ কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে’ বিএনপির অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির মুখে এ কথা মানায় না, কারণ বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিলো। বঙ্গুবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীণতার সংস্কৃতি কায়েম করেছিলো। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোন হস্তক্ষেপ করবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দশ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোন কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগনও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যেকোন অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।
পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ¦ালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমস্ এর উদ্বোধন করেন হানিফ। এসময় কুষ্টিয়ার কুমারখালী আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com