সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৬ 

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৬.২৯ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনা এবং রঙ্গীখালী নাফ নদী সংলগ্ন খড়ের দ্বীপে পৃথক অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৮৬ রাউন্ড গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯ ঘন্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশন টিম পৃথক অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনের একটি টিম নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। এসময় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল টিম
অভিযানে যোগ দেয়। পরে কোস্ট গার্ডের যৌথ টহল টিম ওই দ্বীপে রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করে। তারা সকলেই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে ব্রিফিংয়ে জানানো হয়।

তিনি জানান, গ্রেফতার ডাকাত সদস্যদের দেয়া তথ্য মতে, খড়ের দ্বীপে প্যারাবনের মধ্যে চিরুণী অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ২টি, একনলা বন্দুক ৩ টি, এলজি ২টি, শর্ট গান ১টি, দেশি পিস্তল ৬টি, পিস্তলের ম্যাগাজিন ৪টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪টি, ইয়াবা ২০,০০০ পিস, বিদেশি মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোষাক ৭ সেট, হ্যান্ডকাফ ১টি, ল্যান্ড ফোন ১টি, বাটন মোবাইল ৪টি জব্দ করা হয়।কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, দ্বীপটি টেকনাফ হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূণ্য হওয়ায় এই সুযোগটি কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন যাবত ডাকাতি, মাদকদ্রব্য ও মানব পাচারসহ বিভিন্ন ধরণের অপকর্ম চালিয়ে আসছিল।

— একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com