সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। দেশে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তিনি কবে কোথায় মারা গেছেন তা জানানো হয়নি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর মীরজাদী জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। শিক্ষার্থীদের অযথা রাস্তায় ঘোরাফেরা না করতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। বলেছে, যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা মেডিকেল কলেজের চারজন চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলায় প্রয়োজনে অন্য দেশের মতো শাটডাউন করা হবে।

গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ‘খতমে শেফা’ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত এই ‘খতমে শেফা’য় লাখো মুসল্লি যোগ দেন।

ওদিকে বিশ্বব্যাপী মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাসকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ থেকে এ নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com