অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন ৩টি অফিস আদেশে করপোরেশনের বিভিন্ন পর্যায়ের ৩ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়।