সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বই বিতরণ উৎসব সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৪.১২ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার বই বিতরণ উৎসব ২০২৩ দিবস সম্পন্ন করা হয়েছে। ১ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদরাসার বই বিতরণের কাজ সম্পন্ন হয়।

মাওলানা মুহাম্মদ শামসুর রহমান এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিস, বায়েজিদ থানা এর থানা একাডেমিক সুপারভাইজার জনাব ইউসুফ আহমেদ,তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল হিসেবে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং প্রতিযোগীতামূলক বিশ্ব এগিয়ে যেতে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীদের মনোনিবেশ করার জন্য বিষয়টি গুরুত্ব দেন,পরিশেষে বলেন অত্র মাদরাসায় নতুন বছরের বই উৎসবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে পেরে আনন্দিত হয়েছি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব মুহাম্মদ নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র মাদরাসার সাবেক সভাপতি হাজ্বী মোহাম্মদ জানে আলম, বিশিষ্ট সমাজ সেবক, হাজ্বী মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল মোতালেব, অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি জনাব মুহাম্মদ এখলাসুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com