সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শীতের প্রকোপ আরো বাড়বে

  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৩.৫০ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শীতের প্রকোপে কাঁপছে নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা। শুক্রবার এসব জেলায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদরা জানান, এই জেলাগুলোতে আরো তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আগামী সপ্তাহে শীতের প্রকোপ আরো বেড়ে যাবে। সে সময় আরো কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সমান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা কমছে না। আবার দিনের বেলা তাপ বিকিরণের সুযোগ না থাকায় এ সময়ও ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আশা করা যায় ৬ জানুয়ারির মধ্যে কুয়াশা অনেকটা কেটে যাবে। এ সময় সারাদেশের তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে থাকবে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর সঙ্গে নতুন করে আরো কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত দেশের বাকি ৬ বিভাগের অনেক জেলাতেই রাতের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। সূত্রঃ কালেরকন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com