সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেহেরপুরের মুজিবনগরে জামায়াত ইসলামীর ৮ মহিলা কর্মী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৮.৫৪ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে জামায়াত ইসলামীর ৮ মহিলা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাষ্টারের বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শতাধিক বিভিন্ন প্রকারের বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, জামায়াত ইসলামের কিছু নারী সদস্য সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী রকেয়া খাতুন(৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন(৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি(৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮), রামনগর মধ্যপাড়ার দুরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪) শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীথার স্ত্রী সালেহার খাতুন(৪০) এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫) কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে পবিত্র সীরাতন্নবী (সা.) উপলক্ষে বাংলাাদেশ জামায়াত ইসলামীর আহবান, দ্বীন ইসলামের ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ধারণা, ইমানের হাকীকত, নামাজ রোজার হাকীকত, তাফহীমুল কুরআন, আদর্শ মানব মুহাম্মদ (সা.) কুরআন ও হাদীসের আলোকে রাসুল মুহাম্মদ (সা.) দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব,বিষয় ভিত্তিক কোরআন ও হাদীস, ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন, জামায়াত এবং জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ইসলামী ছাত্রী সংস্থাসহ প্রায় শতাধিক বই জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২/১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

– একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com