সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থের সংশয়ে দিনকাটছে প্রিয়া রানী দাসের

  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২.৪৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

সংবাদ সারাক্ষণ ডেক্স রিপোর্টঃ প্রিয়া রানী দাসের বাসা ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায়। সে গৌরীপুর সরযূবালা থেকে পিএসসি’, বালিকা বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি এবং সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন ২০২২ সনের জানুয়ারী মাসে ময়মনসিংহের সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং- ফোকাসে ভর্তি হয়। সেখানে টানা ছয়মাস প্রতিদিন ৭ ঘন্টা করে ক্লাস এবং প্রতি সপ্তাহে ক্লাসটেস্ট দেয়। সেপ্টেম্বরে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে মেধা তালিকায় স্থান লাভ করে। পরে ফোকাস কোচিং-এর পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও সনদ প্রদান করা হয়। সে আওয়ার নিউজকে বলে, দীর্ঘ প্রচেষ্টার পর ২৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি । এর পর বইপত্র, বেড সহ ২০২৩ সনের ১৫ জানুয়ারীর মধ্যেই থাকার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য হোস্টেলে সিট বরাদ্দ দেওয়া হয় না। একবছর ঢাকা শহরে ভাড়া বাসায় থাকতে হবে । আর হোস্টেলেও রয়েছে সীমিত সংখ্যক। তার তো উপরস্থ মহলে এমন কেউ নেই যে,সিটের ব্যবস্থা করে দিবে। ছোট বেলা থেকে পরিবারের করুন অবস্থা দেখে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে বাবা মায়ের দুঃখ ঘুচাবে। সে তার এই স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা পুরনের দৃষ্টান্ত স্থাপন করে পড়ালেখায় এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে পরিবারের আর্থিক দুরবস্থার কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে যায়। তাই সে পড়ালেখার পাশাপাশি টিউশনি করে খরচ যোগায়। আগে তার বাবাও টিউচনী করতেন কিন্তু পুরাতন সিলেবাসের ব্যাপক পরিবর্তনের কারণে তিনি টিউশনি ছেড়ে দিয়েছেন। একটি পত্রিকার লেখালেখি ও বিজ্ঞাপনের উপর নির্ভরশীল প্রিয়ার পরিবার। ভরা ক্লান্ত হৃদয়ে সে আরোও বলে, অভাবের সংসারে আদৌ কি পড়ালেখা চালিয়ে নিয়ে যেতে পারবে কিনা তার জানানেই। তাদের পড়ালেখায় ও আগের ধারকর্জের টাকা পরিশোধ করার জন্য বসতবাডির জায়গা বিক্রি করা হয়েছে। এখন তারা ভাড়া বাসায় থাকে । সেখানে নিয়মিত বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাসার মালিক বসতঘরটি সংষ্কার করেনা। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে ঘরের আসবাবপত্র ভিজে একাকার হয়। পারিবারিক দৈন্যতার মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে। সে দেশের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিবর্গের সাহায়্য সহযোগিতা কামনা করছে। তার বাবার মোবাইল নং ০১৯২৭৬৩৯৮৭৯ এবং গৌরীপুর জনতা ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং ১২০৩১/১ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com