মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রথম দিন আয় ২ লক্ষ ৭৪ হাজার টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮.৫৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

মেট্রোরেলে প্রথম দিন তিন হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণের সুযোগ পেয়েছেন। উদ্বোধ‌নের পরদিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে যাতায়াত করেন তারা।

এ থেকে মেট্রো রেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

যাত্রীরা ৬০ টাকা করে ভাড়া দিয়েছে। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর দুই জন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রো রেল।

শুরুর দিন অনেকেই বিদ্যুৎচালিত এই ট্রেনে যাতায়াতের চেষ্টা করলেও পারেননি। ফলে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হয়েছে তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com