সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট অবমুক্ত

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮.৫০ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহাসিক মেট্রোরেল যুগে প্রবেশ উপলক্ষে প্রথম দিনেই একটি বিশেষ স্মারক ডাক টিকেট ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নগরীর উত্তরাস্থ দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে রেল যাত্রার প্রথম দিনটির স্মরণে এই স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড অবমুক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানা ।
অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
এই রেল যাত্রার প্রথম দিনের স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com