সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউইয়র্কে শতাব্দীর ভয়াবহ তুষারঝড়ে ৫০ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫.৪৩ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিউইয়র্কের জরুরি সেবার কর্মীরা সোমবার তাদের অসহায় বাসিন্দাদেরকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিল। কর্তৃপক্ষ এটিকে “শতাব্দীর ভয়াবহ তুষারঝড়” বলে অভিহিত করেছেন। অবিরাম এই ঝড়ে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ৫০ জন মারা গেছে এবং বড়দিনের ভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের কিছু অংশে তুষারঝড় অব্যাহত রয়েছে। চরম আবহাওয়ায় বেশ কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক তুষারঝড় হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ৯টি রাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ভ্রমণ বিলম্ব দেখা গেছে। কমপক্ষে ৪৯ জন মারা গেছে।

ট্র্যাকিং সাইট Flightaware.com-এর মতে, প্রচণ্ড তুষারে ঝড়ো বাতাস হাড় কাঁপানো বাতাস এবং সাব-জিরো তাপমাত্রার কারণে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রে ১৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর মধ্যে সোমবার প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সোমবার আরও ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে বেশ কয়েক ফুট তুষার জমা হয়ে ইতোমধ্যেই শহরকে আবৃত করে দিয়েছে । কর্মকর্তারা অনলাইনে জরুরি পরিষেবাগুলো ফিরে পেতে লড়াই করছে।

এরি কাউন্টির নির্বাহী কর্মকর্তা মার্ক পোলোনকার্জ সোমবার বিকেলে টুইট করেছেন যে, কাউন্টিজুড়ে তুষারঝড়ের ফলে মৃতের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪ জনকে খোলা জায়গায় পাওয়া গেছে এবং ৩ জনকে একটি গাড়িতে পাওয়া গেছে।

ওই দিন, আরও আগের দিকে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে পোলোনকার্জ বলেছিলেন, এরির মৃত্যুর সংখ্যা সম্ভবত ১৯৭৭ সালের বাফেলোর কুখ্যাত তুষারঝড়ে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।ওই ঝড়ে প্রায় ৩০ জন মারা গিয়েছিল।

আরও তুষারপাতের পূর্বাভাস রয়েছে এবং বাফেলোর বেশিরভাগ এলাকাই ‘দুর্গম’। তিনি বাসিন্দাদেরকে বাঙ্কারে এবং নিজ নিজ স্থানে অবস্থান করার জন্য সতর্ক করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com