সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনের বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১.৫৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

কিয়েভের সামরিক প্রশাসক সোমবার জানান যে ইউক্রেনের রাজধানীতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষাগুলোকে আরও শক্তিশালী করতে মিত্রদের প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পুনরায় আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই এই আক্রমণগুলো চালানো হয়।

এক টেলিগ্রাম পোস্টে কিয়েভের সামরিক প্রশাসক বলেন যে ইউক্রেনের বাহিনী ইরানের তৈরি নয়টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে আক্রমণ চালাতে রাশিয়া বারবার ঐ ধরণের ড্রোনগুলো ব্যবহার করেছে।

জেলেন্সকি তার সান্ধ্যকালীন ভিডিও বক্তব্যে রবিবার বলেন যে তার প্রশাসনের জন্য আকাশ প্রতিরক্ষা “সবসময় অগ্রাধিকার”।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা এবিসি নিউজের “দিস উইক” অনুষ্ঠানে রবিবার বলেন, “আমাদের কাছে যথেষ্ট আকাশ প্রতিরক্ষা না থাকলে কি হয় তা আমরা দেখছি।

মারকারোভা বলেন যে, রুশ ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বৈদ্যুতিক গ্রিডের অর্ধেকই ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “আমাদের এটা থামাতেই হবে। এবং সেটা করার একমাত্র উপায় হল ইউক্রেনের সব জায়গায় বর্ধিত সংখ্যক আকাশ প্রতিরক্ষা [স্থাপন করা]।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা ইউক্রেনে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে করে রাশিয়ার বিমানহামলাগুলো প্রতিহত করা যায়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের এমন প্রত্যাশিত পদক্ষেপের প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এটিকে সংঘাতটিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বৃদ্ধিকারী একটি উস্কানি হিসেবে আখ্যায়িত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com