সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইরানে অস্কারজয়ী ছবির অভিনেত্রী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২.১০ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

 ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম শনিবার জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ দেশটির অন্যতম বিখ্যাত অভিনেত্রীকে দেশব্যাপী বিক্ষোভ সম্পর্কে মিথ্যা প্রচারের অভিযোগে গ্রেপ্তার করেছে।

আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, অস্কার বিজয়ী চলচ্চিত্র “দ্য সেলসম্যান”-এর তারকা তারানেহ আলিদুস্তিকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আটক করা হয়। সেখানে তিনি দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘটিত অপরাধের জন্য সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তির সাথে সংহতি প্রকাশ করেছিলেন।

আইআরএনএ আরও বলেছে, “উসকানিমূলক কনটেন্ট প্রকাশের কারণে আরও বেশ কয়েকজন ইরানি সেলিব্রিটিকে বিচার বিভাগ তলব করেছে।“তবে কতজন বা বিস্তারিত কিছু জানায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, “তার দাবির সাথে সঙ্গতিপূর্ণ কোনও নথি” সরবরাহ না করায় আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

৩৮ বছর বয়সী এই অভিনেত্রী তার পোস্টে বলেন, “তার নাম মোহসেন শেকারি। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং কোন পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য লজ্জাজনক।

তেহরানের একটি রাস্তা অবরোধ এবং দেশটির নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে চাপাতি দিয়ে আক্রমণ করার অভিযোগে ইরানের একটি আদালতে অভিযুক্ত হবার পর গত ৯ ডিসেম্বর শেকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গত সপ্তাহে ইরান মাজিদরেজা রাহানওয়ার্দ নামে দ্বিতীয় এক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করে। তার মৃতদেহটি অন্যদের জন্য ভয়ানক সতর্কবার্তা হিসাবে একটি নির্মাণ ক্রেন থেকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, রাহানওয়ার্দ তাদের আধাসামরিক বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত করেছে।

গত সেপ্টেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আলিদুস্তি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে কমপক্ষে তিনটি পোস্ট করেছেন।, ৮০ লক্ষ অনুসারী সহ তার একাউন্টটি স্থগিত করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী নৈতিকতা পুলিশের হাতে আটক হওয়া মাহসা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com