সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলা

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১২.০৫ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত-এ রবিবার একটি থানায় সন্দেহভাজন জঙ্গীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় চারজন পুলিশ কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন।

লাক্কি পুলিশের এক মুখপাত্র, শাহিদ হামিদ পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন যে, মধ্যরাতে ঐ বিদ্রোহীরা থানাটিতে হামলা চালায়, কিন্তু তারা ভবনটিতে প্রবেশ করতে না পেরে পালিয়ে যায়।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানানো হয় যে, হামলাকারীরা গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

ডন পত্রিকা তাদের প্রতিবেদনে জানায়, পুলিশ সন্দেহ করছে যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীটি হামলাটির জন্য দায়ী।

কর্মকর্তারা জানিয়েছেন যে, কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com