সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে ১৬ রোহিঙ্গা আটক

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫.৫৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গা আটক হয়েছে।  কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে রোববার সকালে তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে মৌলভীবাজার আসার পথে উক্ত এনা গাড়িতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়। তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে শ্রীমঙ্গল থানা এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com