সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনে উপনির্বাচন ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫.০১ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) আজ এসব আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২।
ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকোল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের ৫টি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই ৫টি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা আসন-৫০ এর এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।
এসব আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংরক্ষিত মহিলা আসনের ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে ইসি সচিব জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com