সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

আনুষ্ঠানিকশুভ সূচনার পর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

এরপর একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ ও সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরীর নেতৃত্বে সকল সদস্য, উপজেলা জাতীয় পার্টি, সরকারি কলেজ, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রসাশন এর আয়োজনে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও কৃতি সাংবাদিকদের  সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com