সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা বিপর্যয়ে আরও সঙ্কটে ভারত, আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭, মৃত ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৪.৩৬ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

করোনা এখন বিপর্যয়। ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ গোটা দেশে। বিপর্যয়ে আরও সঙ্কটে ভারত। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭, মৃত ২।

দেশের একাধিক রাজ্যে বন্ধ স্কুল, কলেজ। তালা বন্ধ সুইমিং পুল, সিনেমা হল, শপিং মল। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত কেরলা ও মহারাষ্ট্র। মহরাষ্ট্রে পরিস্থিতি রীতিমতো উদ্বেগের।করোনা রুখতে সিল করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, স্থগিত মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের যাত্রাও।কেরালায় কার্যত শাট ডাউনের পরিস্থিতি। পাশাপাশি নতুন করে দুটি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে দিল্লি পুলিস। শহরের দুটি ট্রেনিং সেন্টারকে ব্যবহার করা হচ্ছে এই কাজে।

ইতালিতে ২১১ জন আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে মিলান থেকে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। সেইসাথে তেহরান থেকে ফিরে আশা ২৩৪ জন ভারতীয়দের জয়শলমীরের ক্যাম্পে রাখা হয়েছে।এদিকে করোনায় আক্রান্ত হওয়া এক এক ব্রিটিশ নাগরিক আজ কোচি বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে চড়ে বসেছিলেন । কিন্তু উড়ে যাওয়ার কিছু ক্ষণ আগেই তাঁর হদিশ পেয়ে যান বিমান বন্দরের আধিকারিকরা। শেষ পর্যন্ত ওই ব্রিটিশ নাগরিক-সহ বিমানের মোট ২৭০ জন যাত্রীকেই হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com