সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক ট্রাফিক নির্দেশনা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭.২৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

আগামী ১৬ ডিসেম্বর ২০২২ খ্রি. মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর  কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত অন্যান্য সকল প্রকার যানবাহনকে ভোর ০৫.৩০ টা হতে বেলা ১৩.০০ টা পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দেয়া হলোঃ

১। সোনারগাঁও ক্রসিং হতে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

২। শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

৩। মহাখালী, জাহাঙ্গীর গেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয় এর সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪। লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫। সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পার্শ্ব রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিবর্গকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ

১। মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সাথে পাওয়া সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ডশীল্ডের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

২। সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রনপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

৩। শুধুমাত্র সব-১ স্টিকার সম্বলিত গাড়িসমূহঃ সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর অভ্যন্তরস্ত গেট ব্যবহার করে ৩ নং পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

৪। এছাড়াও সব স্টিকার সম্বলিত গাড়িসমূহঃ সামরিক বাহিনীর লেঃ জেনারেল ও সমমর্যাদা, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তা, মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন এবং সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ও সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাবৃন্দ সেনাবাহিনীর অভ্যন্তরন্ত গেট ব্যবহার করে ৪ নং পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।

৫। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে আমন্ত্রিত অতিথিবর্গের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর গাড়ির উইন্ডশীল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো।

৬। আমস্থিত অতিথিবর্গের স্টিকার যুক্ত গাড়িসমূহকে বিজয় সরণী ক্রসিং/উড়োজাহাজ ক্রসিং/প্রতিরক্ষা গ্যাপ এবং মিরপুর ১০ নং ক্রসিং হতে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও একই দিন মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষ্যে ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ০৪.৩০ ঘটিকা হতে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিগণ সাভার স্মৃতি সৌধে গমনাগমন করবেন। এ উপলক্ষে ঐদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর দিবাগত রাতের ভোর ০৩.৩০ ঘটিকা হতে ১৬ ডিসেম্বর সকাল ১০.৩০ ঘটিকা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়ি সমূহ-কে গাবতলী আমিন বাজার ব্রীজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আগুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। অনুরূপভাবে আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহন সমূহ নবীনগর বাজার হতে আগুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া টাঙ্গাইল হতে আগুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহন সমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্যারেড গ্রাউন্ড কেন্দ্রিক জাতীয় অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃংখলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com