সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১.২৩ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন আদর-প্রকৃতি। সম্প্রতি তারা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ। একটানা কাজ করে শেষ হবে ‘অগ্নিশিখা’র শুটিং।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এর গল্প তৈরি হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।

প্রকৃতি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।

নির্মাতা আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরনার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করছি। একটানা এর কাজ শেষ হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সঙ্গীতায়োজন করেন রবিন ইসলাম।

এরই মধ্যে আদর আজাদের ‘তালাশ’, ‘লাইভ’, ও ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো দর্শক দেখেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা। যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের সম্ভাবনাময় এই নায়ক।

অন্যদিকে, মানসী প্রকৃতি ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় নিজেকে জানান দেন। তবে তিনি ছোট পর্দায় নিজেকে ব্যস্ত করেন। দীর্ঘ বিরতি পেরিয়ে চলচ্চিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত করে নবোদ্যমে ফিরছেন সম্ভাবনাময়ী এই নায়িকা। এরই মধ্যে তার বেশ কয়েকটি সিনেমা চূড়ান্তের পথে। মুক্তির অপেক্ষায় আছে ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের একটি সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com