সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর সাথে ব্র্যাক ব্যাংক সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৪.৪৭ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (বিইএসবিএল) এবং ব্র্যাক ইপিএল
ইনভেস্টমেন্টস লিমিটেড (বিইআইএল)-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এই পারস্পরিক পার্টনারশিপের লক্ষ্য হলো এই প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার পাশাপাশি প্রযুক্তির
ইন্টিগ্রেশন, প্রোডাক্টের ক্রস-সেলিং ও নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও
আধুনিক আর্থিক সার্ভিস নিশ্চিত করা।
এই পার্টনারশিপের মধ্যে আছে — প্রবাসীদের জন্য প্রবাসী বিনিয়োগ সুবিধার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রতিটি
প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য সম্পদ ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, ব্র্যাক ব্যাংক-এর
মোবাইল অ্যাপ ‘আস্থা’ এর সাথে বিইএসবিএল-এর সিস্টেমের ইন্টিগ্রেশন, বিইএসবিএল ও বিইআইএল-এর জন্য
ব্র্যাক ব্যাংক-এর কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সহ ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং
সার্ভিস প্রদান।
৫ ডিসেম্বর ২০২২ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড
অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার
আহসানুর রহমান এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ রাশেদ হুসাইন নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এছাড়াও, ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব ট্রানজ্যাকশন
ব্যাংকিং মোঃ জাবেদুল আলম, হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মোঃ রাশেদুল হাসান স্ট্যালিন এবং
বিইএসবিএল-এর হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড সার্ভিস ইনোভেশন মোঃ রকিবুল ইসলাম রুশো-সহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com