সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেগম রোকেয়া দিবসে গৌরীপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১১.০১ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী স্থানীয় শ্রেষ্ঠ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার বানুর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, রাজনীতিবিদ ও সাংবাদিক নেতা শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ।

৫ টি ক্যাটাগরিতে স্থানীয় পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতা নারী হলেন, সমাজ উন্নয়নে পৌরসভার পশ্চিম দাপুনিয়ার দিলুয়ারা আক্তার , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে কালিপুর মধ্যম তরফের মোছাঃ রোজিনা আক্তার , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সদর ইউনিয়নের হাটশিরা গ্রামের মোছাঃ মদিনা, সফল জননী নারী মিড়িকপুরের আঞ্জুমান আরা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পৌর এলাকার পূর্ব দাপুনিয়ার হোমাইয়া চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com