সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত দিবসে কবিতা পাঠের আসর

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১০.০০ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংঃ ময়মনসিংহের গৌরীপুর মুক্ত দিবস উপলক্ষে গৌরীপুর আবৃত্তি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিজয়’৭১’রে এ আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওস্তাদ এমএ হাই, ওস্তাদ আব্দুল মালেক সরকার প্রমুখ।

পরে কবিতা আবৃত্তি করেন আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহবায়ক হারুন-উর-রশীদ, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নূরুল আবেদীন, সুপক রঞ্জন উকিল, শামীমা খানম মীনা, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, আরিফ আহম্মেদ, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও কাজী আল আমীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com