সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গা থানা দালাল মুক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়
যোগদান করেই দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল হয়েছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়ারুল ইসলাম ।
সেবা গ্রহীতার জন্য দরজা উম্মুক্ত করে সৃষ্টি করেন নতুন অধ্যায়। ইন্সপেক্টর হওয়ার পর জিয়ারুল ইসলাম অধিকাংশ সময় ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকার থানায় কর্মরত ছিলেন। প্রায় ০৬মাস আগে তিনি ঢাকা রেঞ্জের ব্যস্ততম ভাঙ্গা থানায় যোগদান করেন। যোগদানের পর নিষ্ঠাবান এ কর্মকর্তা নিজের সততা, সাহসিকতা, উদারতা দিয়ে থানা বাসীর মন জয় করার চেষ্টা চালান।

আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে বাহিনীর ভাবমূর্তি উজ্জল করেন। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি থানার দরজা সকল বিপদগ্রস্থ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন ওসি জিয়ারুল ইসলাম ।

বর্তমানে থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডায়েরী, অভিযোগ ও মামলা অন্তর্ভূক্ত করতে পারছেন থানায়।

সর্বস্তরের মানুষের মুখে মুখে তার প্রসংশা। বর্তমানে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতংক।

ওসি মুহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, যোগদান করার পর প্রথমই থানায় আসা সেবা গ্রহীতা ও বিপদ গ্রস্থ মানুষের জন্য আমার দরজা উম্মুক্ত করে দেই। যে কারণে কোন লোক নিয়ে আসতে হয়না। সরাসরি আমার সঙ্গে দেখা করে মনের কথা বলার সুযোগ করে দিচ্ছি। পুলিশ সুপারের নিদের্শে, মাদক নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে কাজ করছি। অসংখ্য অপরাধীকে গ্রেফতার করেছি। ভাঙ্গায় সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হানাহানিÑ মারামারি।ইনসআল্লাহ অনেকটা হানাহানিÑ মারামারি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। যতদিন ভাঙ্গায় থাকবো মাদকের বিরুদ্ধে, অপরাধ দমনে কাজ করবো। দালাল ও তদবির বাজদের প্রশ্রয় দিব না। সাধারণ মানুষের জন্য ওসির দরজা থাকবে উম্মুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com