সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় ময়লা পানির গর্তে শিশুর লাশ, সৎমা গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫.৫৩ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ময়লা পানির গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৎ মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশু একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. মারুফ (৬)। এর আগে সোমবার রাত ১১টায় ওই ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মাহমুদুল তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করে। এ কারণে মারুফ মায়ের আদর থেকে বঞ্চিত ছিল।

অন্যদিকে সৎ মা তাকে ঠিকমতো আদর করত না। তারা আরও জানান, সোমবার রাত ১০টায় শিশু মারুফ ঘর থেকে হঠাৎ নিখোঁজ হলে পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে৷ একপর্যায়ে বাড়ির লোকজনের গোসলের পানি যাওয়ার ছোট গর্তে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর জানান, সোমবার রাত ১১টায় শিশু মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশু মারুফের গলায় ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা তাকে হত্যা করে পানির গর্তে ফেলে দিয়েছে। সৎ মাকে আটক করা হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com