সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কর্পোরেট সুশাসনের জন্য টানা ছয় বছরআইসিএমএবি’র স্বীকৃতি পেলব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২:টানা ছয় বছর দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ধারাবাহিকভাবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ায় ব্র্যাক ব্যাংক এর কর্পোরেট সুশাসন নতুন উচ্চতায় পৌঁছে গেল।

‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০২১’ এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক, যা প্রাইভেট ব্যাংক ক্যাটেগরিতে সর্বোচ্চ পুরস্কার।

প্রাইভেট ব্যাংক ক্যাটেগরিতে ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ বা প্রথম স্থান এবং ২০১৮ সালে দ্বিতীয় স্থান লাভ করে ব্র্যাক ব্যাংক। পরপর ছয় বছর আইসিএমএবি পুরস্কার পাওয়া, ব্র্যাক ব্যাংক এর জন্য একটি অনন্য অর্জন।

কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দেশের সেরা কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়। সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন ও লোকাল ব্যাংকিং খাতে মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং দেশ সেরা ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংক এর উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সুশাসন, মূল্যবোধ ও টেকসই ব্যাংকিংয়ে প্রাধান্য দেয়।

১ ডিসেম্বর ২০২২ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি এর নিকট থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্ম্দ আব্দুল ওহাব মিয়া এফসিএ এবং এবং হেড অব রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্সেশন সৈয়দ বশির আলী।    সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো: মামুনুর রশীদ এফসিএমএ এসময় উপস্থিত ছিলেন।

এই পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন: “সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। পর পর ছয় বছর আইসিএমএবি’র এই স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।”

তিনি আরও বলেন: “এই পুরস্কার কর্পোরেট সুশাসন এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মানদণ্ড পরিপালনের ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রাণিত করবে। দেশের ‘সেরা ব্যাংক’ হবার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে এই স্বীকৃতি। ব্র্যাক ব্যাংকের ওপর অবিচল আস্থা রাখার জন্য আমরা সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থাই আমাদের এ ধরনের স্বীকৃতি অর্জনে সহায়তা করে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com