সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩.৩৬ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ বিজয়ের মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)তে আত্মপ্রকাশিত হলো নতুন একটি শিক্ষক সংগঠনের। যার নাম ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-শিক্ষক সমাজ’। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং সাধারণ সম্পাদক একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দীন।

জবির নতুন সংগঠনটি ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা- শিক্ষক সমাজ’ পরিচালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তথা বাঙালি জাতীয়তাবাদ,মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠা দ্বারা।
এই সংগঠনের কার্যপ্রণালী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের মধ্য থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উক্ত সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডঃ নূর মোহাম্মদ (মনোবিজ্ঞান বিভাগ), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ আব্দুর রউফ (ইংরেজি বিভাগ)।

এছাড়া উক্ত সংগঠনের সদস্য পদে আছেন, অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. দীপিকা রানী সরকার (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল (লোকপ্রশাসন বিভাগ), অধ্যাপক ড.শামছুল কবির (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক ড. নীলোৎপল সরকার (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), খ্রীস্টিন রিচার্ডসন (ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগ), খন্দকার মোস্তাসির হাসান (আইএমএল), ড. কিশোর রায় (মনোবিজ্ঞান বিভাগ) এবং জেরিনা আহমেদ (সংগীত বিভাগ)।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা আশা করছি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সম্মানিত শিক্ষকদের সাথে নিয়ে এ সংগঠনের ছায়াতলে আমরা নিরলসভাবে কাজ করে যাবো। এই দেশ ও জাতির কাছে আমাদের যে অসীম ঋণ তার কিছু যদি আমরা এ প্রয়াসের মাধ্যমে পরিশোধ করতে পারি, তাহলে নিজেদের ধন্য মনে করব। আপনাদের প্রেরণা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com