সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তারকাবহুল ধারবাহিক “গরম মহল্লা”

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১.২৮ এএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ মহল্লা গরম করে চলেছে এসময়ের জনপ্রিয় নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার মহল্লার গল্প নিয়ে এবার এই নির্মাতা নির্মাণ করেছেন তারকাবহুল এই ধারাবাহিক নাটক।

এ আর এন্টারটেইনমেন্টের সৌজন্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির নির্মাণ কাজ শেষ হয় বলে জানান নির্মাতা ধারাবাহিকটিতে রাজধানী ঢাকার একটি মহল্লার চিত্র তুলে ধরা হয়েছে।

নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদ (নাসির উদি্দন মাসুদ) বলেন, ঢাকার শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। সেই মহল্লার দুই প্রভাবশালী পরিবারকেই কেন্দ্র করেই এই ধারাবাহিক নির্মাণ করেছি। মানুষ বংশ পরম্পরায় জায়গা সম্পত্তি পায় এটি আমরা দেখেছি। তবে এই নাটকে দেখা যাবে বংশ পরম্পরায় দ্বন্দ পাওয়ার ঘটনা।

তিনি আরও বলেন, নাটকটিতে ‘গরম মহল্লা’র’ দুই পরিবারের হাস্যকর কর্মকান্ড, পারিবারিক সমস্যা, দ্বন্দের এই বিষয়গুলো দর্শক প্রচন্ড রকম উপভোগ করবে। আমি আশা করি এই ধারাবাহিকের সকল চরিত্র দর্শকদের ভাল লাগবে। একপর্বের শেষে আরেক পর্বের অপেক্ষা দর্শক করবে এমনভাবেই নাটকটি নির্মাণ করা হয়েছে।

দুই প্রভাবশালী পরিবারের উপর নির্মিত এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম নাসির, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।

উল্লেখ্য ‘গরম মহল্লা’ ধারাবাহিকটি সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে আটটায় একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com